প্রকাশিত: ২৯/০৩/২০১৭ ৮:৩৪ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
“দুর্নীতি হলে শেষ,নিজে বাঁচবো,বাঁচবে দেশ“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বর্ণাট্য আয়োজনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ -২০১৭ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলার বাইশারীতে উপজেলা প্রশাসন, পরিষদ বর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সততা সংঘ এবং স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে সকাল ১০ টায় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বিশাল র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি বাইশারী বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক এন.কে রাশেদের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ সিরাজুর রহমান সজল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম সরওয়ার কামাল,বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী,বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কৃষ্ণ কুমার দাস, বাইশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বাস চন্দ্র দাস,সাবেক ইউপি চেয়ারম্যান ও বাইশারী উচ্চ বিদ্যালয় সভাপতি নুরুল হাকিম,বাইশারী সরকারী প্রা:বিদ্যা: প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইউপি সদস্যা সাবেকুন্নাহার,ইউপি সদস্য আবু তাহের,আনোয়ার সাদেক,নুরুল আজিম,আব্দুর রহিমসহ নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, তথ্য গবেষণা সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, সহ ক্রিড়া সম্পাদক মোঃ শাহীন,সদস্য মুফিজুর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে বাইশারী ইউনিয়নে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer