প্রকাশিত: ২২/০২/২০১৭ ৯:৫০ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে হোটেল, রেস্তোরা, মোদি দোকান ও ষ্টোরে পাঁচ হাজার সাতশত টাকা জরিমানা আদায় করেছেন।

২২ ফেব্রুয়ারী বুধবার বেলা বারটার সময় বাইশারী বাজারে এ অভিযান পরিচালনা কর হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন, হোটেলে বাসি খাবার, মুদি দোকানে মেয়াদ উত্তীর্ন মালামাল ও ষ্টোরগুলোতে ট্রেড লাইসেন্স না থাকায় তাদের প্রত্যেককে জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন, প্রথমবারের মত তাদের সতর্ক করা হইল। আগামীতে আরো বড় ধরনের অভিযান পরিচালনা করবেন।

এছাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী এলাকায় বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ফারুক আহমদের করাত কল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল জানান, কোন ধরনের বৈধ কাগজপত্র তার কাছে না থাকায় করাত কলটি জব্দ করা হইল। ঐ সময় করাত কলের মালামাল খুলে নিয়ে আসেন ভ্রাম্যমান আদালতের সদস্যরা।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer