নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ১৩/০৭/২০২৩ ৭:৪৯ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি’র এক বিশেষ অভিযানে ৪১টি বার্মিজ গরু জব্ধ করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১ টার নাইক্ষ্যংছড়ি উপজেলা দোছড়ি ইউনিয়নের ডুলুঝিরি নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪১টি বার্মিজ গরু জব্দ করেন নাইক্ষ‌্যংছড়ি ১১ বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম সাংবাদিকদের জানান, বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জানুয়ারি থেকে আজ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কর্তৃক গবাদিপশু নিলামের মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে ১১ বিজিবি।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer