ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৮:৫১ পিএম
আরাকান আর্মির ছোঁড়া একটি গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার সকালে ওপারের আরাকান আর্মির ছোঁড়া একটি গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে। গুলিটি এসে একটি বাসার দেওয়ালে বিদ্ধ হয়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তায় সেখানে বিজিবির টহল বাড়ানো হয়। ওই এলাকার ইউপি সদস্য ফরিদ আলম ও স্থানীয় লোকজন জানিয়েছেন, সকালে চাকঢালা সীমান্তের ৪৩ নম্বর পিলারের ওপারে পুরান মইজ্জার ক্যাম্প হতে সে দেশের বিচ্ছিন্নতাবাদী দল আরাকান আর্মি বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি সীমান্তের চেরার মাঠ এলাকার সৈয়দ আলমের বসতঘরের দেওয়ালে আঘাত করে। এ সময় ওই এলাকায় লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুরান মইজ্জার ক্যাম্পটি সাম্প্রতিক সময়ে মিয়ানমার সেনাবাহিনীর কাছ থেকে আরাকান আর্মি দখল করে নেয়। সীমান্তের ওপারে বেশ কিছুদিন থেকে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহী দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে আরাকান আর্মি রোহিঙ্গা বিদ্রোহীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এদিকে ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও টহল জোরদার করেছে বিজিবি। স্থানীয় লোকজনদের সীমান্ত এলাকার কাছে যেতে বাধা দিচ্ছে বিজিবি।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...