নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ০৭/১০/২০২৪ ৮:২০ এএম

“জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন “এই প্রতিপাদ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নাইক্ষ্যংছড়ি অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, নাইক্ষংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেড এ সেলিম,উপজেলা কৃষি অফিসার এনামুল হক,নাইক্ষংছড়ি থানা’র পুলিশ পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, দোছড়ির ইউপি চেয়ারম্যান মো: ইমরান প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার। সরকারি সুযোগ সুবিধা নিতে হলে প্রথমে প্রয়োজন জন্ম নিবন্ধন। একটি শিশু জন্ম নেওয়ার পর ৪৫ দিনের মধ্যে জম্ম নিবন্ধন করে নিলে বিনা খরচে করা যায়। তাই জন্ম নিবন্ধন না থাকলে মৃত্যু নিবন্ধন পাওয়া যাবেনা।

এ জন্য জন্ম নিবন্ধন করণীয় কি? তা গুরুত্ব সহকারে গ্রামের সচেতন ব্যক্তি ও হেডম্যান কারবারীদের মাধ্যেমে জনগণকে সচেতন করার জন্য অনুরোধ করা হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...