প্রকাশিত: ১৯/০৮/২০২০ ৩:৪০ পিএম , আপডেট: ১৯/০৮/২০২০ ৩:৪৬ পিএম

সর্বনিম্ন ১ হাজার ৭৭৭ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। দু’জনের জন্য দু’রাত তিন দিনের এ প্যাকেজের আওতায় বিমান ভাড়া, হোটেল ভাড়া, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে।

ঢাকা ছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে সর্বনিম্ন ২ হাজার ৬৬৬ টাকায় এ প্যাকেজে ভ্রমণ করা যাবে।

বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি এয়ারলাইন্স সংস্থাটি।

ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের ৮টি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এ প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

রয়েল টিউলিপ পার্ল বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, লং বিচ হোটেল, উইন্ডি ট্যারেস বুটিক হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্টে এ প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।

ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, ইউসিবিএল ব্যাংক, ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, প্রিমিয়িার ব্যাংক, এবি ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর কার্ড ব্যবহারকারীরা সহজ কিস্তিতে এ প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

নভোএয়ার ডব্লিউএইচও, আইকাও, আয়াটা ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে নিয়মিত প্রতিদিন তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে।

পাঠকের মতামত

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...