প্রকাশিত: ২১/০৭/২০১৯ ৪:৫৫ পিএম , আপডেট: ২১/০৭/২০১৯ ৪:৫৫ পিএম

প্লাস্টিকের পলিথিনে পেঁচিয়ে নবজাতক শিশুকে ড্রেনে ফেলে দিয়েছেন এক নারী। সেই শিশুকে ড্রেন থেকে টেনে তুলে প্রাণে বাঁচালো কয়েকটি কুকুর। ভারতের হরিয়ানায় ঘটেছে এই ঘটনা।

পুরো এই ঘটনার দৃশ্য সিসিটিভিতে ধারন হয়েছে।

ফুটেজে দেখা যায়, এক নারী একটি ব্যাগে করে শিশুটিকে ড্রেনে ফেলে দিয়ে যায়। এরপর কয়েকটি কুকুর ব্যাগটি ড্রেন থেকে তুলে উপরে আনে এবং মানুষের উদ্দেশ্যে ঘেউ ঘেউ করতে শুরু করে। স্থানীয় কয়েকজন এরপর বিষয়টি পুলিশকে জানায়।

বর্তমানে শিশুটি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের চিকিৎসক দিনেশ কানসাল বলেন, শিশুটি মাথায় আঘাত পেয়েছে এবং তার চিকিৎসা চলছে।

হরিয়ানার পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪ টা নাগাদ এ ঘটনা ঘটেছে। শিশুটির মা’কে বের করতে অনুসন্ধান চলছে। তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer