উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১২/২০২৩ ৭:১৫ পিএম

নতুন স্বর্ণের খনির সন্ধান পেল সৌদি আরব
বিপুল পরিমাণ স্বর্ণের সন্ধান মিলেছে সৌদি আরবে। সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন বৃহস্পতিবার জানিয়েছে, তারা বেশ কয়েকটি স্থানে সোনা মজুতের সন্ধান পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন জানিয়েছে, মূলত বর্তমানে কাজ চলা স্বর্ণের খনি মানসুরা মাসারাহের খুব কাছেই সামান্য দক্ষিণে বেশ কয়েকটি স্থানে স্বর্ণের মজুত পেয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২২ সালে তারা মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া এক উপত্যকায় স্বর্ণের সন্ধানে জরিপকাজ শুরু করে। অবশেষে সেই সন্ধান সফলতার মুখ দেখেছে।

অঞ্চলটির বিভিন্নস্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে দেখা গেছে, সেখানে উচ্চ ঘনত্বের স্বর্ণ পাওয়ার সম্ভাবনা ব্যাপক উজ্জ্বল। দুটি নমুনা থেকে দেখা গেছে, একটিতে প্রতি টন খনিজে স্বর্ণের উপস্থিতি রয়েছে ১০ দশমিক ৪ গ্রাম, অপরটিতে রয়েছে ২০ দশমিক ৬ গ্রাম।

নতুন এই স্বর্ণের মজুত পাওয়ার পর মাদেন ঘোষণা দিয়েছে, তারা অঞ্চলটিতে ব্যাপক খননকাজ চালাবে ২০২৪ সালে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট উইল্ট গত অক্টোবরে রয়টার্সকে বলেছিলেন, তার প্রতিষ্ঠান স্বর্ণ ও ফসফেট উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছে।

মাদেনের বিবৃতি অনুসারে, মানসুরা মাসারেহ থেকে ২০২৩ সালে প্রায় ৭০ লাখ আউন্স বা ১ লাখ ৯৮ হাজার ৫০০ কেজির মতো স্বর্ণ উৎপাদন করা হয়েছে। মাদেন সৌদি আরবের সরকারের মালিকানাধীন একটি খনন প্রতিষ্ঠান

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...