প্রকাশিত: ৩০/০৩/২০২০ ১:৫৮ পিএম

গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে। আর মারা গেছেন পাঁচ জন।

সোমবার (৩০ মার্চ) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলেন এসব তথ্য জানান। তিনি বলেন, নতুন আক্রান্ত রোগী একজন নারী। তার বয়স ২০-এর কোঠায়। গত ২৪ ঘণ্টায় হটলাইনে ফোন এসেছে ৪ হাজার ৭২৫টি। এর মধ্যে করোনা সংক্রান্ত কল এসেছে ৩ হাজার ৯৯৭টি। আর গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১৫৩টি। সর্বমোট ১ হাজার ৩৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, করোনা আক্রান্ত ৪৯ জনের মধ্যে আরও চার জনের শরীরে সংক্রমণ আর নেই। তাদের মধ্যে একজনের বয়স ৮০ বছর। আরও দুজনের বয়স ৬০-এর বেশি। তার মানে বয়োজ্যেষ্ঠ হলেই ঝুঁকিপূর্ণ এমন নয়। চার জনের মধ্যে দু’জন বাড়িতে বসে চিকিৎসা নিয়েছেন। তিন জনের বিভিন্ন রোগ ছিল। এই চার জনের মধ্যে একজন চিকিৎসাকর্মী ও একজন নার্স ছিলেন। সব মিলিয়ে ১৯ জন করোনামুক্ত হয়েছেন।

ডা. মীরজাদী বলেন, একটি কেন্দ্রে ৩৬ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। রবিবরার পরীক্ষা-নীরিক্ষায় তাদের কারও শরীরে করোনাভাইরাস না পাওয়া যাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সারাদেশে এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩২ জন। আর ৬২ জন আছেন আইসোলেশনে। সব মিলিয়ে আইসোলেশনে ছিলেন ২৮৪ জন।

তিনি বলেন, ‘প্রতিটি প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে। একদিন কোনও কেস ডিটেক্টেড না হলে ধরে নেওয়া যাবে না আমরা ঝুঁকিমুক্ত হয়ে গেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা ঘরে থাকবেন। এই সময় আপনাদের ঘরে থাকা অত্যন্ত জরুরি। আমরা গণমাধ্যমে খবর দেখেছি আপনারা ঘর থেকে বের হচ্ছেন। দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না। একান্ত প্রয়োজনে যদি কেউ বের হন, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এছাড়া প্রতিরোধের জন্য সরকার যেসব করতে বলেছে তা করুন।’

আইইডিসিআরের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এবং চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ পরীক্ষাগুলো করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer