প্রকাশিত: ১৩/০২/২০১৮ ৪:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪০ এএম

ডেস্ক রিপোর্ট ::
সাভারে পরীক্ষা কেন্দ্রে নকল করার সময় ধরা পড়ার পর বহিষ্কার করায় এক ছাত্রী দোতলা ভবনের বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে সাভারের ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (১৮) সাভার অধরচন্দ্র মডেল হাইস্কুল কেন্দ্র থেকে মঙ্গলবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিচ্ছিল। ওই ছাত্রী বাড়ি থেকে বাম হাতে লিখে এনে পরীক্ষার খাতায় লেখা শুরু করে। এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন নকল করার বিষয়টি টের পেয়ে ওই ছাত্রীর খাতা নিয়ে নেন। পরে ওই ছাত্রী স্কুলের দোতলা বারান্দা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে আত্মহত্যার চেষ্টা করে।

পরে স্কুল কতৃপক্ষ আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ছাত্রীকে হাসপাতালে দেখতে যান।

এ বিষয়ে সাভার অধরচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ বলেন, ওই ছাত্রী নকল করায় তাকে বহিষ্কার করা হয়েছে। সে আর পরীক্ষা দিতে পারবে না।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই স্কুলে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ওই ছাত্রীর চিকিৎসা চলছে।

ওই ছাত্রী সাভার ব্যাংক কলোনী এলাকার ইয়াজুল ইসলামের মেয়ে। ওই ছাত্রীর মা বিউটি বেগম জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রে আসার আগে তার মেয়েকে বিষণ্ন দেখা গেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer