প্রকাশিত: ১০/০৬/২০১৮ ১০:২৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০১ এএম

ধূলিঝড় ও বজ্রপাতে ভারতের উত্তর প্রদেশে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভারী বর্ষণজনিত কারণে শনিবার মহারাষ্ট্রে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তর প্রদেশ সরকারের মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, শুক্রবার রাতে উত্তর প্রদেশের ১১টি জেলায় ধূলিঝড় ও বজ্রপাত আঘাত হানলে ২৬ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে জৌনপুর ও সুলতানপুরে ৫ জন করে ১০ জন, উন্যাও জেলায় ৪ জন, চান্দৌলি ও বেরাইচে তিন করে ৬ জন, রায়বেরিলিতে ২ জন এবং মির্জাপুর, সিতাপুর, আমেথি, প্রতাবগড়ে একজন করে মোট ৪ জন।

এসব জেলার পাশাপাশি কনৌজ জেলাও ঝূলিঝড়ে আক্রান্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

হতাহতদের পরিবারে দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দিতে সব জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এতে কোনো শৈথিল্য সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer