প্রকাশিত: ০৬/১০/২০২০ ১:২৭ পিএম

সুজাউদ্দিন রুবেল::
ধাওয়া করে ৯ রোহিঙ্গা ডাকাতকে আটক করল র‍্যাব
কক্সবাজারের টেকনাফে ধাওয়া করে ৯ জন রোহিঙ্গা ডাকাতসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে টেকনাফের চাকমারকুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, গত কয়েকদিন ধরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে গোলাগুলি ও সংঘর্ষ চলছিল। এতে গোলাগুলিতে ৩ জন রোহিঙ্গাও মারা যায়। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।
তিনি আরও বলেন, “অভিযান টের পেয়ে রোহিঙ্গা ডাকাতরা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে মঙ্গলবার সকাল তাদেরকে ধাওয়া করতে করতে টেকনাফের চাকমারকুল পাহাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশিয় তৈরি ৪টি অস্ত্র, ২০ রাউন্ড ও কিছু কিরিচ উদ্ধার করা হয়।”
মেজর মেহেদী হাসান বলেন, “আটক ৯ জনই রোহিঙ্গা ডাকাত। তাদেরকে আইনী প্রক্রিয়া শেষে থানায় সোপর্দ করা হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...