প্রকাশিত: ১০/০৩/২০২২ ১০:৪৬ পিএম


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুঃশাসনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল (শুক্রবার) বেলা ১১টায় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করবে সংগঠনগুলো।

বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় বাম সংগঠনগুলোর একাধিক নেতা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। সিপিবি, বাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আটটি রাজনৈতিক দলের ঐক্য ‘বাম গণতান্ত্রিক জোট’।

সূত্র বলেছে, হরতালের আগে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বাম গণতান্ত্রিক জোটের এই কর্মসূচিতে বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোসহ অন্যান্য দলের সমর্থন থাকতে পারে।

বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন জাগো নিউজকে বলেন, আগামীকাল (শুক্রবার) হরতালের কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী ২৮ মার্চ হরতাল হবে।

বাম সংগঠনগুলোর নেতারা বলছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষ নিদারুণ অর্থ ও খাদ্য সংকটে আছে। এমন বাস্তবতায় তারা হরতালের সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন। দলমত নির্বিশেষে সবাই এ কর্মসূচিতে অংশ নেবে।

এ বিষয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জাগো নিউজকে বলেন, আমরা (সিপিবি) সারা দেশে এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছি। এটা আজ থেকে শুরু হয়েছে, আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে। এরইমধ্যে বাম নেতাদের সঙ্গে কথা হয়েছে, অন্যান্য সমমনা দলের নেতাদের সঙ্গে কথা হয়েছে। আমরা একটা কর্মসূচি ঠিক করছি, সেটা আগামীকাল জানানো হবে। তাতে সম্ভাব্য হরতাল ও অন্যান্য কর্মসূচি থাকবে। সেটা মাসের শেষ দিকে থাকবে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...