প্রকাশিত: ০৫/০২/২০১৮ ৭:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৩ এএম

সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক হিমছড়ি পত্রিকা ২২ বছরে পদার্পণ উপলক্ষে উখিয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারী (সোমবার) বিকেল ৩টায় উখিয়া প্রেসক্লাবে ভোরের কাগজ ও সকালের কক্সবাজারের সিনিয়র ষ্টাফ রিপোর্টার গফুর মিয়া চৌধুরীর স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক হিমছড়ি ও আমাদের সময়ের উখিয়া প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল সিএসবি ২৪ ডটকম সম্পাদক পলাশ বড়–য়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাব সভাপতি বর্ষীয়ান সাংবাদিক রফিকুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে উখিয়া কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক তহিদুল আলম তহিদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি প্রবীণ সাংবাদিক রফিক উদ্দিন বাবুল, মানবজমিনের ষ্টাফ রিপোর্টার সরওয়ার আলম শাহীন, উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, আলোকিত বাংলাদেশের কক্সবাজার জেলা প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, যুগান্তরের উখিয়া প্রতিনিধি শফিকুল ইসলাম আজাদ, উখিয়া ক্রাইম নিউজ সম্পাদক ও কক্সবাজার ৭১ প্রতিনিধি মাহমুদুল হক বাবুল, সিএসবি ২৪ সংবাদদাতা সবুজ বড়–য়া।
সভায় বক্তারা বলেন, “উন্নয়ন সাংবাদিকতায় বিশ্বাস করে দৈনিক হিমছড়ি।” কক্সবাজার থেকে প্রকাশিত এ পত্রিকাটি দীর্ঘ ২১ বছর সুদৃঢ় অবস্থান অক্ষুন্ন রেখে মানসম্মত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ২২ বছরে পদার্পণ করেছে আজ। দলমতের উর্ধ্বে উঠে জেলাবাসীর সুখ-দু:খের খবর এই পত্রিকায় অতি গুরুত্ব পেয়ে থাকে। তাই আজ হিমছড়ির অবস্থান সকলের কাছে গ্রহণযোগ্য।
সভায় বক্তারা আরো বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের লেখনী বাঁধাগ্রস্থ করতে সরকার ডিজিটাল আইন তৈরির নামে ৩২ ধারা ছাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ আইন বাস্তবায়ন হলে স্বাধীন সাংবাদিকতা বাঁধাগ্রস্থ ও গণমাধ্যমের কণ্ঠরোধ করার সামিল। তাই এ ধরণের কালো আইন বাতিল করার জোর দাবী করেন নেতৃবৃন্দ। তথাকথিত ডিজিটাল আইনের নামে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে তথ্যসংগ্রহকে “গুপ্তচর” আখ্যায়িত করার বিষয়টিও অত্যন্ত নিন্দনীয়। একই সাথে সাংবাদিক নেতারা জোর দিয়ে বলেন, সাংবাদিকদের ন্যায্য দাবী সরকার নবম ওয়েজবোর্ড ঘোষণা করলেও এই সুবিধা ঢাকা ও বিভাগীয় শহরে আবদ্ধ না রেখে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের আওতায় আনার দাবী জানান।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...