প্রকাশিত: ০৬/০২/২০১৮ ১০:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৮ এএম

ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজেমী বলেন, কারো মুখের কথা শুনে লিখে দেয়া সাংবাদিকতা নয়, সংবাদ প্রকাশের আগে যাচাই করতে হবে। যাচাই-বাচাই ছাড়া সংবাদ প্রকাশে ঝুঁকি থাকে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট রিপোর্টারের। তিনি বলেন, সংবাদপত্রের কাজ হলো পথ দেখানো। সংবাদপত্রের প্রথম বিবেচনা হচ্ছে পাঠক। সংবাদপত্রের কাছে পাঠকের অনেক চাহিদা ও আশাআকাঙ্খা থাকে। পাঠকের সেই আগ্রহের জায়গাটি স্পর্শ করা, জানার তৃষ্ণা মেটানোই একটি পত্রিকার আরাধ্য হওয়া উচিত।

তিনি ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দৈনিক হিমছড়ির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দৈনিক হিমছড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক এর সভাপতিত্বে ও সম্পাদক হাসানুর রশীদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রবীণ সাংবাদিক আমিনুল হক চৌধুরী বলেন, দৈনিক হিমছড়ি ২১ বছর ধরেই তাদের ঐতিহ্যের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সত্য ও ন্যায়ের পক্ষে শুরু থেকে এ পর্যন্ত আপোষহীনভাবে গণমানুষের সামনে দৃঢ় অবস্থান বজায় রেখেছে। সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে ষড়যন্ত্রকারীদের অপতৎপরতার বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

সৈকত সম্পাদক ও কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, জেলায় বাজারে আসা ৩য় পত্রিকা দৈনিক হিমছড়ি দীর্ঘ ২১ বছরে পাঠকের তৃষ্ণা নিবারণের ভেতর দিয়ে সকলের মন স্পর্শ করতে পেরেছে। সব সময় দেখে আসছি পাঠকের চাহিদা পূরণে। সংবাদ পরিবেশনে কোনো পক্ষপাতিত্ব নয়, সত্য তুলে ধরতে পিছপা হয়নি। ঘটনার আড়ালে যে ঘটনা, তা তুলে ধরার ঝুঁকি নিতেও দ্বিধা করেনি।

সভাপতির বক্তব্যে হিমছড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক শামসুল হক শারেক বলেন, দেখতে দেখতে ২১টি বছর পার করে দিল কক্সবাজারের উন্নয়ন সাংবাদিকতায় বিশ^াসী পত্রিকা দৈনিক হিমছড়ি। ১৯৯৬ সালের ৬ ফেব্রুয়ারি স্বপ্নের কক্সবাজারকে সফল করে গড়ে তোলার অঙ্গীকারে পাঠকের হাতে হাতে উঠে আসা দৈনিকটি পা ফেলছে ২২ বছরে। পাঠকের অমলিন ভালোবাসায় সিক্ত ২১ বছরের পথচলা, এই ২২ বর্ষে পদার্পণ। নানা চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত অতিক্রম করে ২২ বছরে পদার্পণ, একটি পত্রিকার জন্য চাট্টিখানি কথা নয়। শুধুমাত্র পাঠকের অশেষ ভালোবাসার জন্য পত্রিকাটি নিঃশেষ হয়নি, বরং টিকে আছে সগৌরবে। তিনি হিমছড়ির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপার নাসির উদ্দিন, সিনিয়র আইনজীবী নজরুল-আব্বাস উদ্দিন সেন্টারের সভাপতি এড. রমিজ আহমদ, সানিবীচ ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, শিক্ষাবিদ বোবহান আহমদ চৌধুরী, দৈনিক সকালের কক্সবাজার সস্পাদক ফরহাদ ইকবাল, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, মমতাজ উদ্দিন বাহারী ও জিএএম আশেক উল্লাহ, কক্সবাজার ৭১ পত্রিকার প্রকাশক বেলালউদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক দৈনিক সৈকত এর নির্বাহী ও বার্তা প্রধান আনছার হোসেন, সৈকত কিন্ডার গার্টেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিক উল্লাহ মুকুল, কক্সবাজার পরিবেশ বন সংরক্ষণ পরিষদের সভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ, সাংবাদিক ইব্রাহীম খলিল মামুন, দীপন বিশ্বাস, ইমাম খাইর, আরফাতুুল মজিদ, এইচএম নজরুল, আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার আলো প্রকাশক মুহাম্মদ শাহ জাহান, আজিজ রাসেল, শাহেদ মিজান, আতিকুর রহমান মানিক, উপকুলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স. ম ইকবাল বাহার চৌধুরী, আমান উল্লাহ, ইসলাম মাহমুদ, আজিম নিহাদ, এইচএন আলম, মোহাম্মদ তারেক, ছৈয়দ আহমদ ফরমান, নিজাম উদ্দিন, এমডি ফরিদ, হাফেজ আহমদ জিশান, ইমন বড়–য়া প্রমুখ।

কুরআন তেলাওয়াত করেন বিজ্ঞাপন ও হিসাব বিভাগের ইনচার্জ এহতেশামুল হক।

বিকেলে দৈনিক হিমছড়ির যুগ্ন বার্তা সম্পাদক হুমায়ুন সিকদারের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিভিন্ন সামাজিক, সাংবাদিক সংগঠন ও ব্যাক্তি দৈনিক হিমছড়ি সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...