প্রকাশিত: ১০/১১/২০১৬ ৭:২৩ এএম

সংবাদ বিজ্ঞপ্তি ::

editor-sirকক্সবাজারের বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। ৭ নভেম্বর ঢাকার আইসিটি বিশেষ ট্রাইব্যুনাল আদালত থেকে জামিন লাভ করেন। এরপর ৯ নভেম্বর সন্ধ্যায় কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। এর আগে সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী গত ৫ অক্টোবর রাতে পত্রিকা অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় জনৈক ডা: আব্দুস সালামের একটি ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় ৫৭ ধারা দেখিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সর্বশেষ আইনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি জামিনে মুক্তি লাভ করেন। কারাগার থেকে মুক্তির পর এক প্রতিক্রিয়ায় তিনি তার মুক্তির দাবিতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে সাইফুল ইসলাম চৌধুরীর মুক্তির খবরে সবখানে আনন্দগণ পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি কক্সবাজার জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তার সাথে ইতিমধ্যে সৌজন্য সাক্ষাৎ করেছেন।দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর মুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, দৈনিক আপনকন্ঠের সম্পাদক মোহাম্মদ হোছাইন, বার্তাপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, কক্সাজার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কক্সবাজার সম্পাদক সাইফুর রহিম শাহীন, দৈনিক বাঁকখালী পত্রিকার চকরিয়াস্থ নিজস্ব প্রতিবেদক এম.জিয়াবুল হক, টেকনাফস্থ নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান, টেকনাফ প্রতিনিধি রাশেদ মাহমুদ রাসেল, হ্নীলা প্রতিনিধি মো: রফিক, রামু প্রতিনিধি খালেদ হোসেন টাপু, উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ মানিক, মহেশখালী প্রতিনিধি আবুল বশর পারভেজ ও পেকুয়া প্রতিনিধি মো: ফারুক।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer