প্রকাশিত: ০১/০২/২০১৮ ৮:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৬ এএম

উখিয়া নিউজ ডটকম::

দেশে ভোটার সংখ্যা এখন, দশ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দুপুরে ঢাকার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে, হালনাগাদ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন, ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ।

তিনি বলেন, এবার হালনাগাদে ভোটার হয়েছেন ৯০ হাজার ৪৯৮ জন। সব মিলিয়ে দেশের ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন ভোটারের মধ্যে ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ জন পুরুষ। আর ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন নারী। এসময় কমিশন সচিব জানান, একাদশ জাতীয় নির্বাচনের আগে, আরেকবার ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ভোটের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হতে পারবেন তালিকায় বাদ পড়া নাগরিকরা। এছাড়া তফসিল ঘোষণার পরও, কমিশনের অনুমতি সাপেক্ষে ভোটার হতে পারবেন দেশি ও প্রবাসি নাগরিকরা।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer