প্রকাশিত: ২২/০৩/২০২০ ৩:৫৮ পিএম

দেশে নতুন করে আরো ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। আক্রান্তদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশে করোনাভাইরাস মোকাবিলায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ব্যবহার করা হচ্ছে। এছাড়া মিরপুরের দুইটি জায়গা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ব্যবস্থা করা হচ্ছে।এর আগে, গত বুধবার করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি বিদেশ থেকে আসা একজনের মাধ্যমে সংক্রমিত হন। তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গতকাল শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়ায়।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন তিন লাখ ৮ হাজার ৪৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৮২৮ জন। আর মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer