প্রকাশিত: ২৪/০৮/২০২০ ১০:২৫ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্ণেল তোফায়েল মোস্তফা সরেয়ার মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার অগ্রগতি সহ কক্সবাজারে র‍্যাবের সার্বিক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন। র‍্যাব-১৫ কর্তৃক ইতিহাসের সবচেয়ে বড় ইয়াবার চালান আটকের বিষয়ে গণমাধ্যমকে জানাতে মূলত এই ব্রিফের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। সোমবার ২৪ আগস্ট সকাল ১১ টায় র‍্যাব-১৫ এর প্রধান কার্যালয়ে এই ব্রিফ করা হবে বলে র‍্যাবের নিজস্ব গ্রুপের পেইজে দেওয়া এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ক্ষুদে বার্তায় আরো বলা হয়, “বর্তমান সময়ে র‍্যাব-১৫ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলার তদন্তের কাজ করছে। এর পাশাপাশি এলাকায় শান্তি ও শৃংখলা বজায় রাখতে তার উপর অর্পিত নিজস্ব অপারেশন কার্যক্রমও পরিচালনা করছে।
এরই অংশ হিসেবে র‍্যাব-১৫ এর একটি অপারেশনে এযাবৎ কালের সবচেয়ে বড় ইয়াবা চালান আটক করা হয়েছে।
এ ব্যাপারে অাজ সকাল ১১ ঘটিকায় র‍্যাব-১৫ সদর দপ্তরে র‍্যাব সদর দপ্তর কর্তৃক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার সকল সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংয়ে সকল বিষয়ে ব্রিফ করবেন।”

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer