প্রকাশিত: ০২/১০/২০১৭ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের মানুষ খাবার পেলে রোহিঙ্গারাও পাবে। সোমবার কক্সবাজারের উখিয়া উপজেলার ডিগ্রি কলেজ মাঠে রোহিঙ্গাদের জন্য নির্মিতব্য খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবোধ থেকে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সব রকমের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক এম এ হাসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিশ্বখাদ্য সংস্থা ইতোমধ্য ৫ লাখ রোহিঙ্গােেক খাদ্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং সে অনুযায়ী খাদ্য সরবরাহ করছে। এছাড়াও প্রতিদিন বিভিন্ন দেশ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। তাই রোহিঙ্গাদের খাদ্যের কোন সমস্যা হবে না।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...