প্রকাশিত: ১৫/১১/২০১৬ ৯:১৫ পিএম

img_7479 সংবাদ বিজ্ঞপ্তি::
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি)  মহা পরিচালক মো.শাহ আলমগীর বলেছেন,  দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। পাঠকের আস্থা ধরে রেখে সুশাসন, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক সাংবাদিককে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।

পিআইবি’র আয়োজনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহযোগীতায় কক্সবাজার জেলার ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য চার দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করে প্রধান অতিথি আরো বলেন, সাংবাদিককে নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে মনোযোগী হতে হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের পাশাপাশি নিজেরাও ব্যক্তি উদ্যোগে নিজেদের দক্ষতা অর্জনে কাজ করতে হবে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের।

সভা প্রধানের বক্তব্যে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ খুবই উপযোগি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সঠিক তথ্য সরবরাহে এ প্রশিক্ষণ সাংবাদিকদের মধ্যে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে।

কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউস মিলনায়তনে  অনুষ্ঠিত  প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজার জেলার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষনের সার্বিক সমন্বয়নের দায়িত্ব পালন করছেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান ।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...