সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১২/০৮/২০২৩ ৯:৩৭ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন রামু ও উখিয়া উপজেলার ২ ব্যক্তি। শুক্রবার, ১১ আগস্ট সকালে দুবাইয়ের সোনাপুর নামক এলাকায় প্রধান সড়কে পিকআপ ও কাভার্ডভানের সংঘর্ষে এরা প্রান হারান।

নিহতরা হলেন- রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভুতপাড়া হাইটুপি এলাকার সফর আলী বাবুর্চির ছেলে মাইমুনর রশিদ (২২) ও উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছোট ইনানী এলাকার আবুল বশরের ছেলে আকতার কামাল (৩৮)। নিহত আকতার কামালের চার সন্তানের পিতা।

নিহত মাইমুনের স্বজনরা জানান- দুবাই শহরের একটি বেসরকারি নির্মান কোম্পানির পিকআপ গাড়ির সহকারি হিসাবে কাজ করতেন মামুন । শুক্রবার (১১ আগষ্ট ) মাইমুনুর রশিদ রাতের ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সোনাপুর এলাকায় আসলে তাদের গাড়ির সাথে একটি কাভার্ভভ্যানের সংঘর্ষ হয়। এতে মাইমুন সহ দুইজন নিহত হন। আহত হন পিকআপটির চালকসহ আরও ২ জন।

নিহত মাইমুনর রশিদের পিতা সফর আলী বাবুর্চি জানান, ৪ সন্তানের মধ্যে সবার বড় ছেলে মাইমুনুর রশিদ। দুই বোনের বিয়ে হয়ে গেছে এবং ছোট ভাই মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দেড় বছর পূর্বে জীবিকার তাগিদে মাইমুনর রশিদ সংযুক্ত আরব আমিরাতে যান। সেই থেকে পরিবারের অবস্থা ভালই চলছিল।

মাইমুনর রশিদের ভগ্নপতি মাদ্রাসা শিক্ষক মামুন জানান,একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে বিদেশে গিয়েছিল মাইমুন। তার অনেক স্বপ্ন ছিলো পরিবার নিয়ে। আকষ্মিক এ দূর্ঘটনায় পরিবারটিতে চলছে শোকের মাতম।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান- প্রবাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি খুবই দুংখজনক। উপজেলা প্রশাসন তার মরদেহ দেশে আনার জন্য পরিবারকে সকল ধরনের সহযোগিতা প্রদান করবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...