প্রকাশিত: ০৯/০৪/২০১৮ ১০:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৩ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২১দিন বয়সী একটি বাছুর দুধ দিচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্যি এটাই। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামে।

কারিমুল্লা নামে এক গোয়ালার একটি গাভীর বাচ্চা নিয়মিত দুধ দিচ্ছে। ঘটনাটি দেখতে তার বাড়িতে ভিড় জমাচ্ছে হাজারো মানুষ।

বাছুরের মালিক কারিমুল্লা জানান, ২১দিন আগে গোশাবকটি জন্ম নেয়। জন্মের পর থেকেই থেকেই দুধ দিচ্ছে। প্রতিদিন সকাল ও বিকেলে আধা কেজি করে দুধ দোহন করছি আমি। আবার বাছুরটি শুয়ে থাকলে চাপ লেগেও দুধ বের হচ্ছে।

তবে প্রাণী  চিকিৎসকের পরামর্শের কারণে বাছুরটির থেকে বেশি দুধ দোহন করা হচ্ছে না।

স্থানীয় বড়হর স্কুলের শিক্ষক মোজাম্মেল হক ও অলিপুর গ্রামের কায়েম সরকার জানান, কেউ স্বচোখে না দেখলে বিশ্বাস করবে না। এ যেন আল্লাহর নিয়ামত।

উল্লাপাড়া প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন শেখ আব্দুল মতিন জানান, এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। সাধারণত হরমোনজনিত কারণে এমনটা হয়ে থাকে। তবে এটা খুবই বিরল।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer