প্রকাশিত: ২৫/০৯/২০২০ ৮:১৬ এএম

সৌদি আরবে ৪৩ বছর ধরে থাকা রোহিঙ্গাদের অবশেষে পাসপোর্ট দিতে রাজি হয়েছে বাংলাদেশ। তবে এজন্য জুড়ে দেয়া হয়েছে দুটি শর্ত। এর একটি হলো- তাদের কাছে বাংলাদেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে। আর দ্বিতীয়টি হলো- বাংলাদেশ থেকেই তাদের সৌদি আরবে যাওয়ার প্রমাণপত্র থাকতে হবে। এই দুটি শর্ত যারা পূরণ করতে পারবে, তারাই বাংলাদেশের পাসপোর্ট পাবেন। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের বৈধ নাগরিক ও এদেশে বসবাসের বৈধ কাগজপত্র নেই, তারা এ সুবিধা পাচ্ছেন না। বিষয়টি স্পষ্ট করেই সৌদি আরবকে জানিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, রিয়াদ জানিয়েছে, রোহিঙ্গাদের পাসপোর্ট দিলেই যে তাদের এ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে, বিষয়টি এমন নয়।

মন্ত্রী আরো বলেন, মানবিক বিবেচনায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এ কারণেই তাদের দেশে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে বলে আমাদেরকে চাপে রেখেছে সৌদি আরব। এক্ষেত্রে রিয়াদের যুক্তি, রাষ্ট্রহীন কোনো লোককে সৌদি আরবে বসবাসের সুযোগ দিতে চায় না তারা।

যেহেতু রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তাই তাদের পাসপোর্টের জন্য মিয়ানমারকেই চাপ দিতে বলেছে ঢাকা। মন্ত্রী বলেন, সৌদি আরব জানে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তাই আমরা তাদের বলেছি, তোমরা মিয়ানমারকে আগে বলো।

বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশ থেকেই বেশির ভাগ শ্রমিক নিচ্ছে সৌদি সরকার। আর এ শ্রম বাজার নষ্টের চক্রান্ত চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের পাসপোর্ট না দিলে সৌদি আরব থেকে অন্য বাংলাদেশিদের ফেরত পাঠানোর হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘দুষ্টু প্রকৃতির লোক সব জায়গায় আছে। লোয়ার লেভেলের লোকেরা উস্কানি দেয়।’

সৌদি আরবে ১৯৭৭ সালে মানবিক বিবেচনায় আশ্রয় পায় ৫৪ হাজার রোহিঙ্গা। বাংলাদেশ মিশন পর্যালোচনা করে জানিয়েছে, সেখানকার কারাগারে থাকা ৪৬২ রোহিঙ্গার মধ্যে কেবল ৭০-৮০ জনের কাছে বাংলাদেশি পাসপোর্ট আছে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তাদের ট্রাভেল পাস দিয়ে ফিরিয়ে আনা হবে

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...