উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/১১/২০২৪ ৬:০১ পিএম

এক মাস ২৮ দিনের মাথায় কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার তাকে প্রত্যাহারের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবিব পলাশ।

প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার সদর মডেল থানা ওসি ফয়জুল আজিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, রোববার তাকে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেটি জেলা পুলিশের কাছে এসেছে। তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম গণ-অভ্যুত্থানের পর গত ১৯ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় যোগদান করেন। এর পর থেকে ঘুষ গ্রহণ ও মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...