প্রকাশিত: ০৬/০১/২০১৮ ৮:১৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৬ এএম

রাজশাহী : প্রথম প্রেমিকের সঙ্গে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জান্নাতুল হুমায়রা সাবা (২১)। পরে বিষয়টি গোপন রেখে পারিবারিকভাবে আরেক প্রেমিকের সঙ্গে বিয়ে হয় তার। বৃহস্পতিবার ওই তরুণীকে আগের স্বামী অপহরণ করেছে বলে থানায় অভিযোগ দেন পরের স্বামী। শুক্রবার বিকেলে নগরীর শালবাগান এলাকার একটি বাসা থেকে আগের স্বামীসহ ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আগের স্বামী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা শাখাওয়াত হোসেন শিশির (২৩) রাজশাহী ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজির শিক্ষার্থী। পরের স্বামী কিরন নগরীর শাল বাগান এলাকার বাসিন্দা।

ওসি আমান উল্লাহ জানান, নগরীর শালবাগান এলাকার এক যুবকের সঙ্গে ওই তরুণীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। গোপনে বিয়ে করেন তারা। এরপর গত মঙ্গলবার পরিবারের সম্মতিতে শালবাগান এলাকার আরেক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। ওই যুবকের সঙ্গেও তরুণীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। ওই তরুণী নগরীর হেতেমখাঁ এলাকার বাসিন্দা। তিনি নগরীর নিউ মার্কেট এলাকার একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেন।

ওসি আরও জানান, ওই তরুণী ও তার আগের স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ওই যুবক বিয়ের প্রমাণপত্র দেখিয়েছেন। এ ঘটনায় দুই পরিবারের লোকজনকে থানায় ডাকা হয়েছে। এনিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

তরুণীর পরের স্বামী কিরন অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তার স্ত্রী কোচিং সেন্টারে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রীর মুঠোঠোন বন্ধ পেয়ে এসএমএস পাঠান। এরপর রাত ৯টার দিকে তার স্ত্রী ফোন করে জানান- তাকে অপহরণ করা হয়েছে। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ।
শীর্ষনিউজ

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer