প্রকাশিত: ১৮/০৩/২০১৮ ৫:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রাঙামাটিতে হিল উইমেনস ফেডারেশনের দুই নেত্রী অপহৃত হয়েছেন। তারা হলেন-মন্টি চাকমা ও দয়াসোনা চাকমা। এসময় দুর্বৃত্তের হামলায় ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ এই নেতার নাম ধর্মসিং চাকমা।
রোববার সকালে কুতুকছড়ি ইউনিয়নের আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এসময় ঘরটিতে আগুনে ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এক বিবৃতিতে ইউপিডিএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে, আবাসিক এলাকাটির একটি বাড়িতে অবস্থান করছিলেন কয়েকজন নেতাকর্মী। এসময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা করলে ধর্ম সিং চাকমা পায়ে গুলিবিদ্ধ হন। মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহরণ করে তারা। বাকিরা পালিয়ে যায়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় তারা।
ইউপিডিএফ প্রচার সম্পাদক নিরন চাকমার সই করা বিবৃতিতে এই হামলাকে ‘কাপুরুষোচিত ও ন্যক্কারজনক’ বলে উল্লেখ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...