প্রকাশিত: ৩১/০৮/২০১৭ ৯:৫১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে রোহিঙ্গাভর্তি একটি নৌকা ডুবির ঘটনায় আরো ১৬ জনের লাশ উদ্ধার হয়েছে। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত এলাকা থেকে বৃহস্পতিবার সকালে এ লাশগুলো উদ্ধার করেছেন স্থানীয়রা। এর আগে বুধবার সকালে শিশু ও নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় ২০ জনের লাশ উদ্ধার করা হলো।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন জানান, মঙ্গলবার রাতের যেকোনো সময় নৌকাটি ঢেউয়ের তোড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে ১৬ জনের লাশ উদ্ধার করে। বুধবার সকালে উদ্ধার করা হয়ে দুই নারী ও দুই শিশু কন্যার লাশ। ডুবে যাওয়া নৌকাটির অংশ বিশেষ সৈকতের বালুতে আটকে রয়েছে। লাশ পাওয়ার বিষয়টি স্থানীয় বিজিবি ও পুলিশকে অবহিত করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের উদ্ধার করা ২০ জনের লাশ যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer