প্রকাশিত: ২৮/০২/২০২২ ৮:৪৭ পিএম

করোনা সংক্রমণরোধে দীর্ঘ দুই বছরের বেশি সময় পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের প্রবেশে বিধি-নিষেধ ছিল। করোনাকালের দীর্ঘ ৩০ মাস পর কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করে সাত বছরের বেশি বয়সী শিশুরা। গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশে সৌদি সরকারের অনুমোদনের পর এ দৃশ্য দেখা গেছে।

আরব নিউজ জানায়, ‘তাওয়াক্কলনা’ অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে টিকার উভয় ডোজ নেওয়া শিশুরা কাবা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে। এক নির্দেশনায় এ কথা জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়, সৌদি আরবে বসবাসরত ওমরাহ পালনে আগ্রহী যে কেউ ‘ইতামারনা’ বা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে আবেদন করে এ অনুমোদন পাবে। এ ক্ষেত্রে শর্ত হলো, নির্ধারিত অ্যাপে আবেদনকারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ‘ইমিউন’ বা অনাক্রম্য দেখাতে হবে এবং তার স্বাস্থ্যবিষয়ক আপডেট তথ্য থাকতে হবে।
ওমরাহ, নামাজ ও জিয়ারতের পরিসংখ্যান বিষয়ক এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত সাত মাসে পবিত্র মসজিদুল হারামে ২৯.৪ মিলিয়ন মুসল্লিকে প্রবেশের অনুমোদন দেওয়া হয়। এ সময়ে পবিত্র মসজিদে নববিতে ৩.৭ মিলিয়ন মুসল্লিকে প্রবেশের অনুমোদন দেওয়া হয়।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর থেকে পবিত্র কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্বসহ সব ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়। এর আগে গত বছরের ১৭ অক্টোবর সামাজিক দূরত্ব ও মাস্ক পরাসহ করোনা বিষয়ক বিধি-নিষেধ শিথিল করে সৌদি আরব।

২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি করোনা মহামারির প্রাদুর্ভাবের পর প্রথমবারের মতো সতর্কতামূলক কঠোর বিধি-নিষেধ জারি করে সৌদি আরব। তখন ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর জরুরি অবস্থা জারি করে সব ধরনের কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে ধাপে ধাপে সীমিত পরিসরে ওমরাহ ও হজ কার্যক্রমের ব্যবস্থা করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...