প্রকাশিত: ১১/১২/২০১৬ ৯:৫৬ পিএম

বার্তা পরিবেশক
কক্সবাজার শহরের কস্তুরাঘাটস্থ দারুল আরকম ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসায় বিশ্বসেরা হাফেজদের উস্তাদ হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরীকে ‘বিশেষ সংবর্ধনা’ দেয়া হয়েছে। আধুনিক হিফজ মাদ্রাসার রূপকার আন নাছিরী ঢাকাস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনায় মারকাজুত তাহফিজ ও দারুল আরকমের বিভিন্ন শিক্ষার্থী কুরআন তেলাওয়াত করেন।

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৭৩ দেশের মধ্যে একাধিকবার প্রথম স্থান অধিকারী মারকাজুত তাহফিজ মাদ্রাসা ইতোমধ্যে বিশ্বব্যাপী ব্যাপক সাড়া জাগিয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শতাধিক শিক্ষার্থীদের নিয়ে শনিবার কক্সবাজার আসেন। মিয়ানমারের নির্যাতনের রোহিঙ্গা মুসলিমের পাশে দাঁড়ানো এবং কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত দর্শনে তারা কক্সবাজার আসেন। তাঁর এ আগমনকে কেন্দ্র করে দারুল আরকম তাহফিজুল কুরআন মাদ্রাসায় বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন দারুল আরকম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ইউনুছ ফরাজী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকাস্থ আল মারকাজুল ইলমীর প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান ও ডিসকভার কক্স’র পরিচালক সচেতনতামূলক শর্ট ফিল্ম নির্মাতা আবদুল্লাহ নয়ন বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার উত্তোরোত্তর সফলতা ও আগামী ১৯ জানুয়ারী ক্বেরাত মাহফিলের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...