প্রকাশিত: ১৯/০৮/২০১৭ ৯:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫২ পিএম

কক্সবাজার প্রতিনিধি::
তিনটি বছর ধরে রামু উপজেলা ছাত্রলীগের সভাপতির পদের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন। কিন্তু দলের আভ্যন্তরীণ সমস্যার কারণে তার সেই চেষ্টা সফল হয়নি। তবে মৃত্যুর পর রাজনৈতিক সতীর্থরা তাকে সেই পদের জন্য ঘোষণা করেছেন।

ব্রেইন স্ট্রোকে মারা যাওয়ার পর কক্সবাজারের রামু উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হোসেন মাহমুদ রিফাতকে উপজেলা সভাপতি ঘোষণা করা হয়েছে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোর্শেদ হোসেন তানিম শনিবার রামুতে রিফাতের জানাজায় তাকে রামু উপজেলা ছাত্রলীগের সভাপতি ঘোষণা করেন।

তিনি বলেন, যতোদিন রামু উপজেলা ছাত্রলীগের কমিটি হবে না, ততোদিন রিফাত উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে থাকবেন। এ ঘোষণার পর জানাজায় উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

প্রসঙ্গত, ৩ বছর ধরে কক্সবাজারের রামু উপজেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার চেষ্টা চালিয়ে আসছিলেন রিফাত। স্থানীয় আওয়ামী লীগ ও দলীয় সংসদ সদস্যের কোন্দলের কারণে রামু উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করতে পারছিল না জেলা ছাত্রলীগ। জীবদ্দশায় না হলেও মৃত্যুর পর রিফাতকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ঘোষণা করা হলো।

রিফাত কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি রামু উপজেলা ছাত্রলীগের বিগত আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিন বছর আগে সেই আহ্বায়ক কমিটি ভেঙে দিলেও রামু আওয়ামী লীগ ও স্থানীয় সংসদ সদস্যের কোন্দলের কারণে নতুন কমিটি ঘোষণা করতে পারেনি জেলা ছাত্রলীগ।

গত ১৬ আগস্ট নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকে মারা যান রিফাত। তার মা শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে আসার পর বিকালে রামু স্টেডিয়ামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

রিফাতের জানাজায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহম্মেদ জয়, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের ও সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ বক্তব্য দেন। সুত্র, বিবার্তা

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer