প্রকাশিত: ২৬/১১/২০১৭ ৯:১৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৩২ এএম

সাভার প্রতিনিধি
সাভার মডেল থানার ভেতরে পুলিশ কোয়ার্টারে থানার এসআই তাহমিনার লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।শনিবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর থেকে থানা চত্বরে জনসাধারনের প্রবেশ কড়াকড়ি করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন ওসি মোহসিনুল কাদির।

পুলিশ জানায়, রাতে ওই ফ্ল্যাটের একটি রুমে নারী এসআই তাহমিনা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান তার স্বামী মোবারক হোসেন। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ওই দম্পতির তানভীর হোসেন (৫) ও মাহেরা নামের (দুই মাস) দুই সন্তান রয়েছে। তাহমিনা সাভার থানায় ছয় বছর ধরে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তিন মাসের মাতৃত্বকালিন ছুটিতে ছিলেন তিনি।

কী কারনে ওই নারী পুলিশ আত্মহত্যা করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মোহসিনুল কাদির। তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ওই নারী পুলিশ কর্মকর্তার স্বামী একটি ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করেন বলে জানা গেছে। তাদের বাড়ি কুমিল্লা জেলায়।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...