প্রকাশিত: ২৯/০৯/২০২০ ২:১৩ পিএম

শাহেদ মিজান::
কক্সবাজারের নবাগত পুলিশ সুপার হাসানুজ্জামান বলেছেন, থানা কেন্দ্রিক কোনো দালালের প্রশ্রয় হবে না। কোনো ধরণের দালালকে থানার কিনারায় ঘেঁষতে দেয়া হবে না। কোনো দালাল থানার কিনারায় আসলেই আটক করা হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার থানা পরিদর্শনকালে সাংবাদিকদের দেয়া এক ব্রিফিংয়ে পুলিশ সুপার এই কথা। কক্সবাজার সফররত চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি আনোয়ার হোসেনের সাথে কক্সবাজার সদর মডেল থানায় পরিদর্শনে যান পুলিশ সুপার।

এসময় পুলিশ সুপার আরো বলেন, থানা নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের জন্য। এসব মানুষের জন্য থানার সেবা সব সময় বজায় থাকবে। তাদের জন্য থানার দরজা সব সময় খোলা থাকবে। তারা নিজেরাই এসে থানার সেবা নিতে পারবে। কোনো দালালের খপ্পরে পড়ে লাভ হবে না।

এর আগে গণমাধ্যমে ব্রিফিংয়ের ডিআইজি কক্সবাজার সদর মডেল থানার যোগদানকৃত সকল পর্যায়ের কর্মকর্তাদের ব্রিফিং করেন। তাদের সবাইকে পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকসহ কক্সবাজারে সকল পর্যায়ের সুধী মহলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন ডিজে আনোয়ার হোসেন।

এ সময় পুলিশ সুপার হাসানুজ্জামান, সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গিয়াসসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোর্স, সিবিএন

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...