প্রকাশিত: ০৬/১১/২০১৯ ১:০২ পিএম

থাইল্যান্ডের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় অন্তত ১৫ স্বেচ্ছাসেবক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। এ বছর এটিই দেশটিতে সবচেয়ে বড় ধরনের বন্দুক হামলা। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত গভীর রাতে দক্ষিণাঞ্চলের ইয়ালা প্রদেশের ওই নিরাপত্তা চৌকিতে এ হামলা চালানো হয়। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় অজ্ঞাত হামলাকারীরা।

এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনার জন্য অঞ্চলটির স্বাধীনতাকামী বিদ্রোহীদের দায়ী করছে কর্তৃপক্ষ। বুধবার দক্ষিণাঞ্চলের সেনা মুখপাত্র প্রামোট প্রোম জানান, সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও চারজন।

বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা চৌকি থেকে এম-১৬ রাইফেল এবং শটগান নিয়ে যাওয়ারও অভিযোগ করেন সেনা মুখপাত্র।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে রক্তক্ষয়ী বিদ্রোহের ইতিহাস নতুন নয়। গত ১৫ বছরে এ বিদ্রোহের বলি হয়েছে সাত হাজারেরও বেশি মানুষ। সূত্র: আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer