প্রকাশিত: ২০/০৯/২০১৮ ৭:০৪ এএম

নিউজ ডেস্ক::
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে হত্যা করতে চায় মিয়ানমারের মাদক ব্যবসায়ীরা। বিজেপি নেতা এবং সাবেক মন্ত্রী রতন চক্রবর্তী মঙ্গলবার জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই ধরনের একটি প্রতিবেদন হাতে পেয়েছেন। খবর এনডিটিভি’র

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আসা প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের মাদক ব্যবসায়ীরা বিপ্লব দেবকে হত্যার ষড়যন্ত্র করছে। রতন চক্রবর্তী বলেন, আমরা দলের পক্ষ থেকেও এমন তথ্য পেয়েছি। বিজেপি নেতা বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব ত্রিপুরাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। তার এই প্রচেষ্টায় অখুশি ওই এলাকার মাদক কারবারীরা। এজন্যই তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি জানান, বিজেপি কর্মীদের বলা হয়েছে, কোনোভাবেই যেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে বিঘ্নিত করা না হয়। বিপ্লবকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে বিজেপি নেতার মন্তব্য নিয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ। গত ছয় মাসে ৫০ হাজার কেজি গাজা, হেরোইন ও ব্রাউন সুগারসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ১২০ মাদককারবারীকে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer