প্রকাশিত: ২২/০৬/২০২২ ৯:১৭ এএম


সিলেটে বন্যার্তদের কাছে ছুটে গেছেন কক্সবাজারের একদল ছাত্রলীগ নেতাকর্মী। তারা সঙ্গে নিয়ে গেছেন ৫০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রীও। কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের নেতৃত্বে ১০ সদস্যের ত্রাণ দলটি ইতিমধ্যে সিলেট পৌঁছে সিলেট জেলা ছাত্রলীগের কাছে হস্তান্তর করেছে ত্রাণসামগ্রী।

কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন কালের কণ্ঠকে জানান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশে ৫০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী নিয়ে তারা সিলেট যান। কক্সবাজারের ছাত্রলীগ নেতাকর্মীরা ত্রাণ সমন্বয়ক দল গঠন করে গতকাল মঙ্গলবার সিলেট পৌঁছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের ত্রাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। খাদ্য সহায়তা হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা এস এম রিয়াদ হাসান, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদকদ্বয়, মৌলবীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি, রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ অন্যান্য জেলা ও কেন্দ্রীয় নেতারা।

ছাত্রলীগ নেতা এস এম সাদ্দাম হোসাইন জানান, ‘সিলেটের ভয়াবহ বন্যা পুরো দেশবাসীকে কাঁদিয়েছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ জাতির যেকোনো দুর্যোগে, সংগ্রামে ও সংকটে বেরিয়ে পড়ি। তারই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পানিবন্দিদের জন্য খাদ্য সহায়তা সরবরাহ করার জন্য সিলেট ছুটে আসি।’

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান রবিন জানান, ‘সিলেটবাসীর জন্য সমুদ্রনগরী কক্সবাজার জেলা ছাত্রলীগের সমুদ্রসম ভালবাসা আমাদেরকে কৃতজ্ঞ করেছে। কক্সবাজারের যেকোনো সংকটে আমরা হবিগঞ্জ তথা পুরো সিলেট ছাত্রলীগ আগামীতে পাশে থাকব ইনশাআল্লাহ।’
প্রাথমিকভাবে মঙ্গলবার হবিগঞ্জের প্রত্যন্ত গ্রামে ৩০০ পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছানো হয়েছে। আজ বুধবার আরো ২০০টি পানিবন্দি পরিবারের মাঝে কক্সবাজার জেলা ছাত্রলীগের ত্রাণ পৌঁছাবে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কাছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...