প্রকাশিত: ২৮/১০/২০২০ ১:১০ পিএম

**মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান**

তোমার চোখে রাখতে চোখ

কতো রাত নির্ঘুম

কতো ক্ষণ তন্ময়

কেটে খুঁজেছি তাতে সুখ……

তোমার চোখে রাখতে চোখ।।

মন উড়েছে মেঘের ভেলায়,

বৃষ্টির মত আঝোরে-

কেঁদেছে কতো বেলা অবেলায়,

দৃষ্টি হয়েছিল দৃষ্টিহীন,

মন হয়েছিল ভাষাহীন,

বিরহ বিলাসে সঁপেছি বুক….

তোমার চোখে রাখতে চোখ।।

হৃদয় দিয়ে ছুঁতে হৃদয়

আবেগের বালু চরে

কতো দিন রাত ভোরে

খুঁজে ফিরেছি প্রিয় মুখ….

তোমার চোখে রাখতে চোখ।।

মুক্তো খুঁজে পেতে সাগর তীরে

কাটুক বছর যুগ-

না কুড়িয়ে ঘরে ফিরি কী করে,

যদি না পাই এ জীবনে

ধরা না দাও আলিঙ্গনে

মরনে জীবন প্রদীপ নিভুক….

তোমার চোখে রাখতে চোখ।

পাঠকের মতামত

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...

ভুল হোক ফুল

আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র।যত সময় যাচ্ছে, ততই যেন আমরা নতুন বিষয় ...
Single Page Footer