উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০২/২০২৩ ১২:১৯ পিএম

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়াকে ৬৬ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে সৌদি আরব। সৌদি বাদশাহর কার্যালয় থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও এরই মধ্যে ছয় প্লেনে করে ত্রাণ সামগ্রী তুরস্কে পাঠিয়েছে দেশটি।

আনাদুলুর খবরে বলা হয়েছে, সাত লাখেরও বেশি সৌদি নাগরিক এই ত্রাণ তহবিলে অর্থ দান করেছেন। এখন পর্যন্ত এই তহবিলে ২৫০ মিলিয়ন রিয়াল (৬৬.৬ মিলিয়ন মার্কিন ডলার) জমা পড়েছে।

সৌদি সরকার জানিয়েছে, এ পর্যন্ত সাত লাখ ৯ হাজার ৭৭৫ জন নাগরিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ দুটির মানুষকে সহায়তার জন্য হাত বাড়িয়েছেন। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রিলিফ সেন্টারের উদ্যোগে বুধবার থেকে এ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়।

এ ছাড়া ১৬ আরব দেশ যৌথভাবে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে তুরস্ক ও সিরিয়া যাওয়ার ঘোষণা দিয়েছে।

এছাড়া বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা বাস্তবায়নে ৯৮ টন ত্রাণ সহায়তা নিয়ে ষষ্ঠ বিমান তুরস্কের গাজিয়ান্তোপে পৌঁছেছে। সহায়তার মধ্যে রয়েছে, খাদ্য ও পানীয়, তাঁবু, কম্বল, পাটি, আশ্রয়ের ব্যাগ এবং চিকিৎসা সামগ্রী।

সৌদি সার্চ ও রেসকিউ টিম জেনারেল ডিরেক্টরেট অফ সিভিল ডিফেন্স, সৌদি রেড ক্রিসেন্ট অথরিটি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক দল থেকে উদ্ধারকারীরা তুরস্কে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে হওয়ার পর রোববার ৭ম দিন। এখন পর্যন্ত দুই দেশে ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে বাঁচার আশা করছেন অনেকে। হাজার হাজার মানুষ এখনও আটকে আছেন। আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। উদ্ধার অভিযান চলছে পুরোদমে।

শুধু তুরস্কে মৃতের সংখ্যা প্রায় ২৫ হাজার। সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষ।

জাতিসংঘ বলেছে যে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। এখন তুরস্ক এবং সিরিয়ায় প্রায় ৯ লাখ লোকের জরুরি খাদ্যের (গরম খাবারের) প্রয়োজন রয়েছে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...