উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০২/২০২৩ ৯:১৬ এএম

গত সোমবারের ৭.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়াতে ২৮ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৬ হাজারের অধিক ভবন। হাজার হাজার মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তুরস্কের বাতাসে এখন লাশের গন্ধ। তারপরও অপেক্ষায় আছেন স্বজনরা। খবর এনডিটিভি

ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পার হতে চলছে। ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের আর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তারপরও উদ্ধারকর্মীরা এ পর্যন্ত অনেক জীবিতদের উদ্ধার করেছেন।

গতকাল ঘটে গেল তেমনই এক অলৌকিক ঘটনা। ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর ২ মাস বসয়ী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

ঠাণ্ডা আবহাওয়ার মধ্যেও দিন রাত এক করে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে তারা।

তুরস্কের সংবাদ মাধ্যম জানায়, ভূমিকম্পের পাঁচদিন পর দুই বছর বয়সী এক শিশু, ছয় মাসের এক গর্ভবতী নারী এবং ৭০ বছরের এক বৃদ্ধাকে বের করা হয়। ফলে ধারনা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের মধ্যে অনেকে এখও বেঁচে আছেন।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...