ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০২/২০২৩ ৯:৪১ এএম , আপডেট: ১৪/০২/২০২৩ ৯:৪১ এএম
ছবি/ সাংবাদিক কেরামত উললাহ বিপ্লবের সৌজন্যে

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ উদ্ধারকারী দল সোমবার (১৩ ফেব্রুয়ারি) আরো তিনজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মরদহের মধ্যে দুজন নারী এবং একজন শিশু রয়েছে।

এ নিয়ে গত চার দিনে মোট ১২টি মরদেহ উদ্ধার করেছে। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করেছে।

সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী দল ভূমিকম্পে বিধ্বস্ত পাঁচটি বিল্ডিং অপসারণ করেছে। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৮০ কার্টুন খাবার এবং ৬০টি তাবু বিতরণ করেছে। স্থানীয় ৬৩ জনকে মেডিকেল চিকিৎসা সেবা এবং তাদের মাঝে ৩১ কার্টুন ঔষধ বিতরণ করা হয়।

গত সপ্তাহের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিশ্চিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৫৭। এর মধ্যে তুরস্কে ৩১ হাজার ৬৪৩ ও সিরিয়ায় চার হাজার ৬১৪।

জাতিসংঘ বলেছে, জীবিতদের উদ্ধারের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, আরো অনেক লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এদিকে তুরস্কের বৃহত্তম শহর প্রাচীন ইস্তাম্বুলে বড় ভূমিকম্পের আশঙ্কায় বাসিন্দারা উদ্বেগের মধ্যে পড়েছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের সঙ্গে সিরিয়ার উত্তরাঞ্চলেও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয় এবং অনেক মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer