উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২১/০৬/২০২৬ ৭:৩১ পিএম

উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মাঝের পাড়ার বাসিন্দা শাহজাহান সওদাগরের শিশু কন্যা নুসাইবা গত শুক্রবার বিকাল ৪টার দিকে নিখোঁজ হয়। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল নুসাইবা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালান। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় অনুসন্ধান করেও শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি।

নুসাইবার বাবা শাহজাহান সওদাগর অভিযোগ করেন, মেয়ে নিখোঁজ হওয়ার কিছু সময় পর তাদের মোবাইল ফোনে একটি কল আসে। ফোনকারী নিজেকে পরিচয় না দিয়ে নুসাইবাকে ফেরত দেওয়ার বিনিময়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তবে পরে ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি।

তিনি বলেন, তিন দিন ধরে মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। উখিয়া থানাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। সবাই সহযোগিতার আশ্বাস দিলেও এখনো মেয়েকে খুঁজে পাওয়া যায়নি। একজন বাবা হিসেবে আমি খুবই অসহায়। আমার মেয়েটিকে ফিরে পেতে সবার সহযোগিতা চাই।

এদিকে সন্তানের কোনো খোঁজ না পেয়ে নুসাইবার মা কান্নায় ভেঙে পড়েছেন। মেয়ের জন্য তার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ। স্বজনদের দাবি, দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধারে আরও জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

স্থানীয়দের ভাষ্য, একটি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় মুক্তিপণ দাবির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত শিশুটিকে উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

পাঠকের মতামত

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...