প্রকাশিত: ১৬/০৪/২০১৮ ৪:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৬ এএম

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের তিন যুগ্ম আহ্বায়ক রাশেদ, নুরু ও ফারুক। তাদের ডিবি পুলিশ আটক করে বলে অভিযোগ করা হলে পরে ছেড়ে দেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুর আড়াইটার দিকে তাদের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই তিন নেতার একজন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তার সঙ্গে ছাড়া পাওয়া অপর দুই নেতা হচ্ছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর ও যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ।
ডিবি অফিস থেকে ফেরার পর রাশেদ বলেন, ঢাকা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি গেটের সামনে থেকে আমাদের রিকশা থেকে জোর করে নামিয়ে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। সেখান থেকে আমাদের চোখ বেঁধে ডিবি অফিসে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে আমাদের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন শেষ করে চানখাঁরপুলের দিকে যাওয়ার সময় ঢাকা মেডিক্যাল কলেজের সামনে থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন। দুপুর পৌনে দুইটার দিকে তিনি ওই অভিযোগ করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘তাদের কিছু তথ্য সহযোগিতার জন্য আনা হয়েছিল। তারা চলে গেছে। তাদের কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। সেগুলোর বিষয়ে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। তাদের আটক বা গ্রেফতার করা হয়নি।’ সবার কাছ থেকেই তথ্য নেওয়া হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer