প্রকাশিত: ২৮/০৩/২০২১ ১১:৩০ এএম

ইমাম খাইর, কক্সবাজার:
রোহিঙ্গাদের জন্মনিবন্ধন পেতে সহযোগিতার অভিযোগে সাবেক, বর্তমানের তিন কাউন্সিলারের পর এবার কক্সবাজার পৌরসভার জন্মনিবন্ধন শাখার অফিস সহকারী দিদারুল আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৮ মার্চ) সকালে তাকে গ্রেফতার করে দুদক টীম।

দিদার নুনিয়ারছড়ার বাসিন্দা। রোহিঙ্গাদের জন্মনিবন্ধন সরবরাহে সহযোগিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তার আগে ভোরে দুদকের অভিযানে সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার নোবেল ও ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক মাহবু্ব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন।

দায়িত্ব পালনকালে তিন কাউন্সিলরের সাথে অফিস সহকারীর বিরুদ্ধে অবৈধভাবে রোহিঙ্গা নাগরিক ভোটার তালিকাভুক্ত করার অভিযোগ পেয়েছে দুদক। এর প্রেক্ষিতে মামলা করে দুদক। যার নং ১০/২০২১।

দুদক কর্মকর্তা শরীফ উদ্দীন বলেন, দায়িত্ব পালনকালে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির তথ্য পেয়েছে দুদক। এর প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer