প্রকাশিত: ৩০/০৮/২০১৬ ৪:৪৯ পিএম

imagesআতিকুর রহমান মানিক, কক্সবাজার ::

রাতের আঁধারে তাল কুঁড়াতে গিয়ে মাথায় তাল পড়ে আহত হয়েছে এক ব্যক্তি। মঙ্গলবার ভোররাতে তাল চুরি করার সময় বেতাল এ কান্ড ঘটেছে সদরের ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে। মাথায় তাল পড়ে আহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম প্রকাশ টুক্কু। প্রাপ্ত তথ্যে প্রকাশ, সিকদার পাড়া জামে মসজিদের পুকুর পাড়স্হ কয়েকটি তাল গাছ থেকে রাতে ঝরে পড়া পাকা তাল কুঁড়াতে ভোররাতে পুকুরে নামে টুক্কু। অন্ধকারে পানিতে হাতড়ে হাতড়ে তাল খোঁজার সময় তাল গাছ থেকে একটি পাকা তাল সোজা তার মাথায় এসে পড়ে। স্হানীয় কলিমুল্লাহ জানান, আচমকা মাথায় তাল ঝরে পড়লে প্রথমে জ্বীন-ভুতের কান্ড মনে করে ভয় পেয়ে চিৎকার দেয় টুক্কু। পরে আসল ব্যাপার বুঝতে পেরে কোনরকমে সামলে নিয়ে দৌঁড়ে বাড়ী চলে যায়। প্রত্যক্ষদর্শী এনায়েত সিকদার জানান, সকালে ঘটনা জানাজানি হলে এ নিয়ে প্রবল হাস্যরস সৃষ্টি হয় ও টুক্কু গা ঢাকা দেয়। স্হানীয় রায়হান জানান, এ বছর ভাদ্র মাসে তালপাকার মৌসুম শুরু হওয়ার পর উপরোক্ত তালগাছ থেকে ঝরে পড়া পাকা তাল পাওয়া যাচ্ছিলনা। মাথায় তাল পড়ে আহত হওয়া টুক্কুর কাছে উপরোক্ত বিষয়ে জানতে চাইলে “ধ্যাৎ মিয়া” বলে মোবাইল বন্ধ করে দেন।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...