উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৯/২০২৪ ১১:১৯ এএম , আপডেট: ১০/০৯/২০২৪ ১১:২৪ এএম

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার বিজয়কে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হলে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জন্য অনেক কিছু করেছেন। তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, শেখ হাসিনার নির্দেশে ওসি প্রদীপ টেকনাফে হত্যাকাণ্ড চালিয়েছে। শেখ হাসিনা সরকার মাদক সম্রাটদের আশ্রয় দিয়েছে। লুটপাট ও দুর্নীতি করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তা আর হতে দেওয়া হবে না, জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে হবে।

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমদ, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদাসহ অনেকে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer