প্রকাশিত: ১২/১০/২০২০ ৯:০৭ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। বাংলাদেশের একমাত্র চাওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা।

মার্কিন উপ পরারাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে ইন্দো প্যাসিফিকের সামরিক অধ্যায়ে বাংলাদেশ যুক্ত হবে কিনা, বৈঠকে এ নিয়ে কোন আলোচনা হবে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা ইন্দো প্যাসিফিকের সামরিক অধ্যায়ে যুক্ত হতে আগ্রহী নই। তারা আমাদের কাছে অস্ত্র বিক্রি করতে চায়, আমরা চাই শান্তি। মন্ত্রীসভার বৈঠক থেকে নিজ দপ্তরে ফিরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. মোমেন।

তিনি বলেন, আগামী ২২শে অক্টোবর আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা বিষয়ক একটি ভার্চুয়াল সম্মেলন হতে যাচ্ছে। পশ্চিমা দুনিয়ার প্রতিনিধিরা এই সন্মেলন আয়োজন করছেন। সেখানে তাদের চাওয়া হচ্ছে, রোহিঙ্গাদের টেকসই সহযোগিতা নিশ্চিত করতে দশ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণের চেষ্টা। বাংলাদেশ দশ বছর মেয়াদি কোন পরিকল্পনা চায় না। ঢাকা চায় কাল রোহিঙ্গা চলে গেলে বাংলাদেশ খুশি। এছাড়াও বেইজিংয়ের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ত্রিদেশীয় একটি বৈঠক আয়োজনের প্রস্তাব রয়েছে। বাংলাদেশ রাজি তবে শর্ত হচ্ছে, ঐ বৈঠকে অংসান সুচির উপস্থিতি নিশ্চিত করতে হবে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...