প্রকাশিত: ১৬/০৩/২০২০ ৯:৪২ এএম

সচরাচর মসজিদে মসজিদে থেকে এলাকার মুসল্লিদের ধর্মীয় উপদেশ দেন তাবলীগ জামায়াতের লোকজন। মালয়েশিয়ায়ও এভাবে ধর্মীয় বাণী ছড়িয়ে দেওয়া হয়। আর তা করতে গিয়ে বেকায়দায় পড়েছেন তাবলীগ জামায়াতের ১৬ হাজার মুসল্লি।

জানা গেছে, মালয়েশিয়ার শ্রী পিতালিং এলাকার একটি মসজিদে থেকে ইসলামের বাণী ছড়িয়ে দিচ্ছিলেন কয়েকজন ব্যক্তি। সেখানে উপস্থিত সবাইকে এখন করোনাভাইরাস পরীক্ষা করতে বলা হয়েছে।
সেখানকার তাবলীগের নেতৃস্থানীয় ব্যক্তি মানসুর ইসমাইল। এক ভিডিওবার্তায় তিনি জানিয়েছেন, সেখানকার মসজিদে বয়ান শুনতে আসা প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার। সবারই করোনাভাইরাস পরীক্ষা করা উচিত বলেও মনে করেন তিনি।

গতকাল রবিবার নতুনভাবে ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার জেরে এ ধরনের সিদ্ধান্ত নেন তাবলীগের নেতারা। নতুনভাবে আক্রান্ত হওয়ার হার বেশ উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে দেশটির পরিণতি ভয়াবহ হতে পারে বলেও মনে করছেন অনেকেই।

তাবলীগের নেতারা বলছেন, গত ২৮ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ যারা তাবলীগের আয়োজনে উপস্থিত থেকেছেন, তারা দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনা পরীক্ষা করান। দেশব্যাপী মহামারী ছড়িয়ে পড়ার আগেই সবাইকে সতর্ক হতেও বলছেন তারা।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer