প্রকাশিত: ২৬/০২/২০১৭ ১০:১০ পিএম , আপডেট: ২৬/০২/২০১৭ ১১:৩০ পিএম

বার্তা পরিবেশক::
টেকনাফের মধ্যম হ্নীলার তাবলিগের মুরব্বী ও সকলের প্রিয় আলহাজ্ব আবদুর শুকুর (প্রকাশ আমির শুকুর) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বেলা ১১ টা ৪০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি টেকনাফ উপজেলার মধ্যমহ্নীলা এলাকার তাবলীগের মুরব্বী ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৬মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার আছরের নামাজের পর মরহুমের প্রতিষ্টিত নয়াবাজার ষ্টেশন জামে মসজিদের প্রাঙ্গনে তার বড় ছেলে মাওলানা মুহাম্মদ ছিদ্দিকের ইমামতিতে নামাজের জানাযা সম্পন্ন হয়। পরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সাতঘরিয়াপাড়ার সমাজের সর্দার ছিলেন। এছাড়া নয়াবাজার ষ্টেশন জামে মসজিদ-মাদ্রাসার প্রতিষ্টাতা ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,হাজী আসমত আলী ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মুহাম্মদ নুরুল আমিন।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer