উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০২/২০২৩ ৭:৩৩ পিএম

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থিক সহায়তা দেওয়ার পরিমাণ কমানোর পরিকল্পনা করছে, জাতিসংঘের খাদ্য সহায়তাকারী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় আগামী ১ মার্চ থেকে মাসিক সহায়তার পরিমাণ ১৭ শতাংশ কমিয়ে জনপ্রতি ১০ ডলার করা হবে। একই সঙ্গে তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকলে এপ্রিল থেকে সহায়তার পরিমাণ আরও কমতে পারে।

এদিকে ডব্লিউএফপির এমন সিদ্ধান্তের বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক বিশেষ প্রতিবেদক মিখাইল ফাখরি এবং মিয়ানমারের মানবিক পরিস্থিতি বিষয়ক প্রতিবেদক টম অ্যান্ড্রু। তারা বলছেন, সহায়তা কমিয়ে দেওয়া হলে খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা এসব রোহিঙ্গাদের ওপর বিরূপ প্রভাব পড়বে। যা তাৎক্ষণিক এবং দীর্ঘস্থায়ী হবে। কারণ, শরণার্থীরা পুরোপুরি সহায়তার ওপর নির্ভরশীল।

এদিকে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের বাংলাদেশ পরিচালক ওন্নো ভান মানেন এক বিবৃতিতে বলেছেন, দাতারা যেন রোহিঙ্গাদের থেকে মুখ ফিরিয়ে না নেয়। কারণ, তাদের আরও সহায়তা প্রয়োজন। সূত্র : আল জাজিরা

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...