প্রকাশিত: ১৮/১০/২০১৭ ২:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৬ পিএম

লন্ডন: লন্ডন ছাড়ার আগে হিথ্রো বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে বাইরে অবস্থান করা নেতাকর্মীদের উদ্দেশে টেলিকনফারেন্সের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দলের ঐক্য বড় বিষয়। দলের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। মুরুব্বিদের সম্মান দিতে হবে। তরুণদের প্রাধান্য দিতে হবে। অবশ্যই সিনিয়রদেরও প্রয়োজন আছে।
এ সময় তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের বলেন, তরুণদের কাজে লাগাতে চেষ্টা করবেন। এখানে যারা ছাত্র আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাঁরা রাজনীতি না করলেও দেশে গিয়ে ভোট দেবে।
এসময় নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে দলীয়প্রধানের বক্তব্য শুনেন।
লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ১৫ মিনিট) খালেদা জিয়াকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি (ইকে-৫৮৬) হিথ্রো বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়েছে। বিকেল সোয়া ৫টায় তাঁর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer